গত বছরের ১২ দিনের যুদ্ধ থেকে চলমান আগ্রাসনে বড় একটি পার্থক্য হলো, এবার যুদ্ধের প্রথম দিন থেকেই ইরানের আকাশে আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। আর এ কাজে তাদেরকে সমর্থন যুগিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ রোববার ইসরায়েলি গণমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুদ্ধের এক দিনে পার হতে না হতেই দুই দেশের বিমানবাহিনী সম্মিলিতভাবে ইরানের মাটিতে এক হাজার ২০০ বোমা ফেলেছে। যার ফলে, ‘আকাশপথে আধিপত্য’ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েল। যুদ্ধের শুরুতেই আকাশপথ দখলে নেওয়ায় খুব সহজেই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারবে যৌথ বাহিনী। এমন মত দিয়েছেন বিশ্লেষকরা।
এবার খুব অনায়াসেই ইরানের আকাশ সীমায় ঢুকে পড়তে পেরেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েই হামলা শুরু করেছে দুই দেশ। বিশেষত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকমাস ধরে মধ্যপ্রাচ্যে রণতরি ও যুদ্ধবিমান মোতায়েন অব্যাহত রেখেছিলেন।
রোববার স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় দুই দেশের বিমানবাহিনী তেহরানের সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন।
[caption id="" align="aligncenter" width="770"]
ছবি: রয়টার্স[/caption]
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর এক হাজার ২০০ বোমা নিক্ষেপ করা হয়েছে।
এর আগে, শনিবার রাতে আইডিএফ জানিয়েছিল ২০০টি যুদ্ধবিমান ৫০০ লক্ষ্যে আঘাত হেনেছে। এটাই ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিমানহামলার ঘটনা।
প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
স্বত্ব © ২০২৬ | খবর ২৪ ঘন্টা | সর্বস্বত্ব সংরক্ষিত