ইউরোপের ৮ দেশের ভিসা দেবে ঢাকার সুইডিশ দূতাবাস
আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রোসেসিং সংস্থা ভিএফএস গ্লোবাল আটটি ইউরোপীয় দেশের জন্য শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করবে। এই দেশগুলো হলো: বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং স্লোভেনিয়া।
ভিসা আবেদন প্রক্রিয়া
- ১৭ ডিসেম্বর থেকে সব ভিসা আবেদনকারীদের ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
- ওয়াক-ইন আবেদন গ্রহণ করা হবে না।
- আবেদন করতে চাইলে আবেদনকারীকে নিজের জন্য একটি ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।
- অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় পরিষেবা ফি দিতে হবে।
- নির্ধারিত সময়ে অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত না হলে বা নির্ধারিত সময়ের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে বাতিল না করলে ফি ফেরত দেওয়া হবে না।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং লিংক ও সময়সূচি
- ভিএফএস হেল্প ডেস্কের নম্বর:
- (+88) 09606 777 333
- (+88) 09666 911 382
- কাজের সময়: রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা (সর্বজনীন ছুটির দিন বাদে)।
- অনলাইন যোগাযোগ ফর্ম: VFS যোগাযোগ ফর্ম