লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে ৫৪ তম বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।

May be an image of 8 people, temple and text

এছাড়া, জেলা পুলিশ পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলার বিজয় চত্বর স্মৃতিসৌধ ও ৭১ এর গণহত্যার শহীদ সমাধিতে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আকতার হোসেন মহোদয়।

May be an image of 6 people and text

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, পিপিএম-সেবা সহ জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।