প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে চসিক মেয়র চেয়ারম্যান

প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে পদাধিকারবলে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও আটজন সদস্য নিয়ে বোর্ড গঠিত হয়েছে।

ট্রাস্টি বোর্ড গঠন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৫ (৭) এবং ৬ (১) ধারা অনুযায়ী প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের পরিবর্তে নতুন বোর্ড গঠন করা হয়েছে।

ট্রাস্টি বোর্ডের সদস্য

নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন:

  • সদ্য সাবেক চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী
  • প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর
  • চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা
  • চসিক সচিব
  • চসিকের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান
  • চসিকের দুইজন প্যানেল মেয়র
  • চসিকের হিসাব ও নিরীক্ষা বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান