লোহাগাড়া উপজেলা সফরে চট্টগ্রামের জেলা প্রশাসক
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম লোহাগাড়া উপজেলায় দিনব্যাপী সফরে অংশগ্রহণ করেন। এই সফরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং একাধিক কর্মসূচির উদ্বোধন করেন।
দিনব্যাপী কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য
- শহীদ ইশমাম ও শহীদ আলিফ এর বাড়ি পরিদর্শন ও কবর জিয়ারত।
- তেওয়ারীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন।
- লোহাগাড়া উপজেলা পরিষদের মূল ফটক ও সীমানা প্রাচীর শুভ উদ্বোধন।
- উপজেলা প্রশাসন পার্ক, সুইমিংপুল ও পুকুরে প্যাডেল বোট চালু।
- বিজ্ঞান মেলা, পিঠা উৎসব এবং শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন।
- দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং শীতার্তদের কম্বল বিতরণ।
- জনসেবা সফ্টওয়্যার, সিটিজেন কর্নার ও অভ্যর্থনাকক্ষ উদ্বোধন।
- টংকাবতী উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের মূল ফটক উদ্বোধন।

বিশেষ কার্যক্রম
- লোহাগাড়া উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধন প্রকল্প “রৌদ্র ছায়ায় প্রাণের ছোঁয়া”র উদ্বোধন।
- ইউএনও ব্যাডমিন্টন কাপের পুরস্কার বিতরণ।
- উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা।

উপস্থিত অতিথিরা
এই সফরে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ফরিদা খানমের এই সফর এলাকার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন স্থানীয়রা।