চট্টগ্রামে জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রাম প্যারেড ময়দানে আগামী ২৭ থেকে ৩১ জানুয়ারি পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলকে ঘিরে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বেচ্ছাসেবক সম্মেলন আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন,

“বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কোরআন আজ জেগে উঠেছে।”

তিনি আরো বলেন, ইসলামের বিজয়ের মাধ্যমে শহীদ নেতৃবৃন্দের বদলা নেওয়া হবে, ইনশা আল্লাহ।

সভাপতির আহ্বান

সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “আল্লাহর নূর নিভিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছে, তারা ব্যর্থ হয়েছে। আগামী তাফসীরুল কোরআন মাহফিল সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য চট্টলাবাসী ও স্বেচ্ছাসেবকদের একত্রে কাজ করার আহ্বান জানাই।”

বক্তারা এবং আলোচ্য বিষয়

অনুষ্ঠানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা তাফসীর মাহফিলের গুরুত্ব, আল-কোরআনের শিক্ষা এবং ইসলামী আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

May be an image of one or more people and crowd

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, সমাজ কল্যাণ পরিষদের সহকারি সেক্রেটারি শফিউল আলম ছোবাহানী, সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিমুল্লাহজ্জামান, কোতোয়ালি থানা জামায়াতের আমীর আমির হোছাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর প্যারেড ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনকে কেন্দ্র করে চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

মাহফিলটি বৃহৎ এক মিলনমেলায় রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।