আমার কাজই আমাকে প্রমাণ করবে

বছরের শুরুতে প্রকাশিত ‘টগর’ সিনেমার ঘোষণামূলক টিজারে নায়িকা হিসেবে ছিলেন দীঘি। তবে শুটিং শুরু হওয়ার আগেই তাকে সরিয়ে সিনেমাটিতে যুক্ত করা হয় পূজা চেরীকে। পরিচালক আলোক হাসান দীঘির “অপেশাদার আচরণ” কে দায়ী করেছেন তার বাদ পড়ার পেছনে।

পরিচালকের এই মন্তব্যের জবাবে দীঘি বলেন, “অপেশাদার যে বিষয়টা বলেছে, তার সঙ্গে আমি একমত নই।” তিনি যুক্তি দেন, যদি তিনি অপেশাদার হতেন, তাহলে ‘জংলি’ সিনেমার টিজারে সাহসী দৃশ্য ধারণে রাজি হতেন না।

May be an image of 1 person and skyscraper

দীঘি জানান, তার বাদ পড়া স্বাভাবিক ব্যাপার, কারণ বলিউডসহ অনেক জায়গায় এ ধরনের সিদ্ধান্ত হয়ে থাকে। তবে তিনি জোর দিয়ে বলেন, “আমার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, কখনো কারও কাছ থেকে এমন অভিযোগও আসেনি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গেও কাজ করেছি, সেখানেও এমন অভিযোগ আসেনি। এটা শুধুমাত্র ‘টগর’ পরিচালকের দৃষ্টিভঙ্গি।”

তিনি আরও বলেন, “আমি ‘টগর’ পরিচালককে খোঁচা দিতে চাই না। কারণ এতে ইস্যু বাড়বে। তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, তবে আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই না। আমার কাজই আমাকে প্রমাণ করবে।”

No photo description available.

মাঝখানে বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকায় পরিচালকের সঙ্গে যোগাযোগের সমস্যা হয়েছিল বলে জানান দীঘি। তবে তিনি এটাও বলেন, পরিচালকের সিদ্ধান্ত জানার পর তিনি তা মেনে নিয়েছেন এবং কোনো মন্তব্য করেননি।

‘টগর’ সিনেমায় কাজ করতে না পারলেও দীঘি পুরো টিমের প্রতি শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, “গল্পটা শক্তিশালী, কাস্টিংও ভালো। আমার না থাকা সত্ত্বেও চাই সিনেমাটি সফল হোক এবং কোনো বিতর্কে না জড়াক।”