অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পারশা মাহজাবীন

আজ (শনিবার) একটি দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার পথে তার গাড়িতে আগুন লেগে যায়। তবে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে প্রাণে বেঁচে যান তিনি।

পারশা তার ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়ে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লেখেন,

“কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!”

May be an image of 1 person and smiling

ফেসবুক পোস্টের সূত্র ধরে পারশা প্রথম আলোকে বলেন, “আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।”

May be an image of 3 people and text

পারশা মাহজাবীন, যিনি তার ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ তেও অভিনয় করেছেন।