কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

সাভারের বংশী নদীর পাড়ে ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া এক মাস বয়সী এক অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই শিশুটির হৃদপিণ্ডে জটিল ত্রুটি রয়েছে বলে জানা যায়। এই করুণ ঘটনার সংবাদ পাওয়ার পর তারেক রহমান নিজ উদ্যোগে শিশুটির চিকিৎসা সহায়তার নির্দেশ দেন এবং তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজ তার নির্দেশনায় ঢাকার স্থানীয় নেতারা শিশুটির পাশে দাঁড়ান এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ছাত্রদল উত্তর শাখার আহ্বায়ক তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, ওলামা দলের আহ্বায়ক মাসুদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, যুবদল নেতা চম্পক, বিএনপি নেতা হযরত আলী, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাতবর, এবং ছাত্রদল নেতা নাঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।