ছাত্রদল নেতা নিটোলের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও কোতোয়ালী থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শহিদুল আলম নিটোলের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বাদে আসর চট্টগ্রামের মিসকিন শাহ মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-জামান, ইয়াসিন চৌধুরী লিটন এবং আহমেদুল আলম চৌধুরী রাসেল।

মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ মহসিন, নূর হোসেন, একরামুল হক ছোট্টু, নকিব উদ্দিন, শাহিন, লাবু, মনজুরুল আলম, হালিম, জাকু, খালেদ সাইফুল্লাহ, আখম জাহাঙ্গীর, ওসমান গনি লিটন, জুয়েল, হাফেজ, হাকিম, জসীমউদ্দীন, আলাউদ্দিন, শওকত, মাসুদ, জসিম, বাবলু, বাপ্পি, আমজাদ, রাশেদ, নুরুসহ অন্যান্যেরা।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দরা শহিদুল আলম নিটোলের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।