Home » ফটিকছড়িতে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার

by খবর ২৪ ঘন্টা
0 comments 65 views
A+A-
Reset
ফটিকছড়িতে র‌্যাবের অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার

চট্টগ্রামে ফটিকছড়িতে অভিযান চালিয়ে মো. মনছুর (৪০) নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাতে ১৩ নম্ব লেলাং ইউনিয়নের মাইজভান্ডার বিনাঝুরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনছুর ফটিকছড়ি থানার মাইজভান্ডার আমতলী এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় চাঁদাবাজ উপজেলার মাইজভান্ডার বিনাঝুরি মোড় এলাকায় রাতে চলাচল যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অভিযুক্ত মনছুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ইব্রাহিম নামের তার এক সহযোগী পালিয়ে যায়।

মনছুর এর কাছ থেকে চাঁদাবাজি করার ৭টি টোকেন ও চাঁদাবাজির ১ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
বার্তা প্রধান: মোহাম্মদ মুমিনুল ইসলাম
প্রচার সম্পাদক: ড: মো: মিজানুর রহমান

ঢাকা অফিস: গুলফেসা টাওয়ার (লেভেল-১২), মগবাজার, ঢাকা, বাংলাদেশ
চট্টগ্রাম সম্পাদকীয় অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

যোগাযোগ: +880 1893 603232, +880 1759 588369
ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com