Home » দলমতের ঊর্ধ্বে দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে

দলমতের ঊর্ধ্বে দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

by খবর ২৪ ঘন্টা
0 comments 20 views
A+A-
Reset
দলমতের ঊর্ধ্বে হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: সমাজকল্যাণমন্ত্রী

দলমতের ঊর্ধ্বে উঠে হতদরিদ্র পরিবারের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকার নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম রুমে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘জনগণের কাছে নির্বাচনি যে অঙ্গিকার আমরা করেছি তা আপনাদের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করতে চাই।’

তিনি বলেন, ‘এই সরকার মহিলাদের স্বাবলম্বী করতে নারীর ক্ষমতায়নকে বেশি গুরুত্ব দেবে। এছাড়াও জনবান্ধব একটি প্রশাসন তৈরি করা হবে, যাতে কেউ আর বিশৃঙ্খলার সৃষ্টি করার সুযোগ না পায়।’

তার নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ আসনে বেইআনি কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রমও চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

You may also like

Leave a Comment

প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
বার্তা প্রধান: মোহাম্মদ মুমিনুল ইসলাম
প্রচার সম্পাদক: ড: মো: মিজানুর রহমান

ঢাকা অফিস: গুলফেসা টাওয়ার (লেভেল-১২), মগবাজার, ঢাকা, বাংলাদেশ
চট্টগ্রাম সম্পাদকীয় অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

যোগাযোগ: +880 1893 603232, +880 1759 588369
ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com