Home » চট্টগ্রামে অনিবন্ধিত প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অনিবন্ধিত প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

by খবর ২৪ ঘন্টা
0 comments 17 views
A+A-
Reset
চট্টগ্রামে অনিবন্ধিত প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার আমান ফুড প্রোডাক্টস এন্ড রফিক ফুড প্রোডাক্টস নামে সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার এ অভিযানকালে প্রতিষ্ঠানে নিম্নমানের সেমাই উৎপাদন এবং খাদ্যপণ্য লেবেলিংয়ে অসঙ্গতি ধরা পড়ে। প্রতিষ্ঠানটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিতভাবে উৎপাদন করে আসছিল। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

তিনি জানান, লেবেলিংয়ে অসম্পূর্ণ ও অসত্য তথ্যের কারণে প্রতিষ্ঠানটির মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৯ ও ৪১ অনুযায়ী ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর এবং বাকলিয়া থানার একটি টিম সার্বিক সমন্বয় করেন।

You may also like

Leave a Comment

প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
বার্তা প্রধান: মোহাম্মদ মুমিনুল ইসলাম
প্রচার সম্পাদক: ড: মো: মিজানুর রহমান

ঢাকা অফিস: গুলফেসা টাওয়ার (লেভেল-১২), মগবাজার, ঢাকা, বাংলাদেশ
চট্টগ্রাম সম্পাদকীয় অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

যোগাযোগ: +880 1893 603232, +880 1759 588369
ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com