Home » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চবি চকোরী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চবি চকোরী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

0 comments 178 views
A+A-
Reset
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চবি চকোরী’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের ১৫তম দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চকরিয়া – চবি চকোরী” এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৫ মার্চ, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. নুরুল ইসলাম। এছাড়াও উপদেষ্টাদের মধ্যে প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ফারহানা আজিজ, সহযোগী অধ্যাপক ফারিহা জেসমিন এবং সহকারী অধ্যাপক রুবাই সুলতানা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে আয়োজিত এ ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নেন এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চকরিয়া—চবি চকোরীর কার্যনির্বাহী কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।

You may also like

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com