Home » ভূমি ভবন পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ভূমি ভবন পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সেবায় ভোগান্তি রোধে কঠোর হুঁশিয়ারি

0 comments 97 views
A+A-
Reset
ভূমি ভবন পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সেবায় ভোগান্তি রোধে কঠোর হুঁশিয়ারি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আজ (০১ এপ্রিল, ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ আকস্মিক পরিদর্শন করেছেন। সকালে ভূমি ভবনে উপস্থিত হয়ে তিনি সরাসরি নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল—উভয় পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য দূর-দূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের সাথে তিনি সরাসরি কথা বলেন। তাদের কাছ থেকে সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি বা দালালের দৌরাত্ম্য আছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

উপস্থিত সেবা গ্রহীতাদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়ে বলেন, ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। ডিজিটাল বাংলাদেশে মানুষ যেন ঘরে বসেই দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে তাঁর একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

প্রকাশক: অধ্যাপক ওমর
সম্পাদক: দাঊদ আরমান
বার্তা প্রধান: মোহাম্মদ মুমিনুল ইসলাম
প্রচার সম্পাদক: ড: মো: মিজানুর রহমান

ঢাকা অফিস: গুলফেসা টাওয়ার (লেভেল-১২), মগবাজার, ঢাকা, বাংলাদেশ
চট্টগ্রাম সম্পাদকীয় অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

যোগাযোগ: +880 1893 603232, +880 1759 588369
ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com