ইউপি নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন
আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সমর্থিত সম্ভাব্য প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলায় পৃথক যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন দলীয় কার্যালয় থেকে এসব কমিটি গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেন।
দক্ষিণ জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় পর্যায়ে দলীয় প্রার্থীর পক্ষে শক্তিশালী জনমত তৈরি, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সার্বিক নির্বাচনী প্রস্তুতি গ্রহণের পাশাপাশি যোগ্য প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত কমিটিগুলো উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সাবেক সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের সাথে পরামর্শ করে তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের মতামত গ্রহণ এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দক্ষিণ জেলা বিএনপির কাছে হস্তান্তর করবেন।
উপজেলাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ:
- আনোয়ারা উপজেলা: মাস্টার মো. রবিউল, সরওয়ার হোসেন মাসুদ, জাকির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ নান্নু ও এম. নুরুল উদ্দিন।
- কর্ণফুলী উপজেলা: সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকবর, সদস্য এস এম মামুন মীর, কাজী মো. এসমান, মো. ইকবাল, মো. ফখরুল কাদের ও সাজেদুর রহমান।
- বাঁশখালী উপজেলা: যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাস্টার মো. লোকমান ও দেলোয়ার আজিজ।
- সাতকানিয়া উপজেলা: যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, হযরত মো. রফিকুল আলম, শেখায়েত উল্লাহ চক্ষু ও মোস্তাফিজুর রহমান।
- লোহাগাড়া উপজেলা: যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।
- চন্দনাইশ উপজেলা: যুগ্ম আহ্বায়ক নূর আনোয়ার চৌধুরী, সদস্য মোজাম্মেল হক বেলাল, জসিম উদ্দিন, ইফতিয়ার হোসেন চৌধুরী ইফতু ও খন্দকার হেলাল উদ্দিন।
- বোয়ালখালী উপজেলা: যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চৌধুরী, সদস্য শওকত আলম চৌধুরী, জাভেদ মেহেদী হাসান সাজ্জাদ ও মো. শাহীন আহমেদ।
- পটিয়া উপজেলা: যুগ্ম আহ্বায়ক বেলায়েত করিম চৌধুরী চশা, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মীর, সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহিম ও শাহাদাত হোসেন সুমন।
- উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট: রাজীব জাকার চৌধুরী ও দেলোয়ার হোসেন।
জেলা বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলে ত্যাগী, জনপ্রিয় ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে যা আসন্ন নির্বাচনে দলকে সুসংগঠিত রাখতে বড় ভূমিকা রাখবে।