মেডিএইডার ও ভারতের এসআরএম প্রাইম হাসপাতালের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ থেকে বিদেশে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও সুসংহত করতে ভারতের ‘এস. আর. এম. প্রাইম হাসপাতাল’ (চেন্নাই)-এর সাথে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় হেলথ ট্রাভেল সংস্থা ‘মেডিএইডার’।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এস. আর. এম. প্রাইম হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সিভা পি. এবং মেডিএইডারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির আহমদ তামীম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালটির মার্কেটিং ডিরেক্টর সিলভা রামাসামি।

​অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যৌথভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতের গুণগত মানোন্নয়ন, মানসম্মত চিকিৎসা পরামর্শ এবং স্বল্পতম সময়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে একসাথে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

​উল্লেখ্য, ভারতের চেন্নাইয়ে অবস্থিত এস. আর. এম. প্রাইম হাসপাতাল একটি ৩০০ শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালিটি আধুনিক হাসপাতাল। হাসপাতালটিতে রয়েছে ৭৫টিরও বেশি স্পেশালাইজড আইসিইউ বেড এবং ৭টি অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটার।