কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা শওকত আলম, উপজেলা বিএনপি নেতা ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, দক্ষিণ চট্টগ্রাম যুবদল নেতা মোহাম্মদ আজগর এবং বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।