আমার ক্রন্দনে যদি সিক্ত হয় তোমার হৃদয়
আমার ক্রন্দনে যদি সিক্ত হয়
তোমার হৃদয়,
তবে তাই হোক আমি চাই তোমারই জয়।
ভালোবাসা তা নয়
যা কেড়ে নেয়া হয়।
চঞ্চল মন, শান্ত হয় যখন,
চাতকের মতো
মনে যে আশা জেগে রয়।
তা কখনো হারাবার নয়,
আমার ক্রন্দনে যদি সিক্ত হয়
তোমার হৃদয়।
তোমার চিৎ শক্তিতে
চেয়েছি হেরে যেতে
মেনেছি তাই পরাজয়।
যা কিছু চেয়েছো পেতে
ব্যার্থ হয়েছি তা দিতে
আজ বড় অসময়ে হলো
তোমার পুরোনো বোধ উদয়।
আমার ক্রন্দনে যদি সিক্ত হয়
তোমার হৃদয়!
আমি আছি অপেক্ষ করে
মনের বেদনা ভরে,
ভূ-কম্পন হয় ধরাতে
তোমার আঘাতে নড়ে উঠুক
আমার হৃদয়।
কোনো এক বসন্ত দুপুরে
আনমনে তুমি দাঁড়াবে জানালা ধরে
দেখিবে চড়ুই দম্পতি কী করে।
হঠাৎ যদি মনে পড়ে-
অতীতের কিছু সময়
হুট করে ফীরায়ও না মুখ
উদাস দুপুর হয়ে
দেখিবো তোমায়-
দাও যদি অভয়।
আমার ক্রন্দনে যদি সিক্ত হয়
তোমার হৃদয়।
কবি: সুজন দে