কত দিন হয়ে গেলো

কতদিন হয়ে গেলো

আকাশ দেখি না এক সাথে,

সাগর দেখি না,

পাহাড় দেখি না,

দেখি না তোমার চোখের তীব্র মায়া!

 

কতদিন হয়ে গেলো

জন শূন্য পথে নির্ভয়ে

এক জন আরেক জনের

সাহস যোগানো মূহুর্ত গুলো!

অনেক রোদ

অনেক শীত

অনেক বসন্ত,

কে যেন লুট করে নিয়ে গেলো!

 

কতদিন হয়ে গেলো

আবোল তাবোল কথা মুঠোফোনের।

কথা না হওয়ার অপরাধে

কথা না বলা।

সৃজন শীলতার বদলে

সৃষ্টি কর্তার আলাপ চারিতা।

 

কত দিন হয়ে গেলো

সন্ধ্যা তারার সাথে দিক

মিলানো হয় না,

ভরাট পূর্নিমার চাঁদ যেন

আকাশেই নিস্তজ হয়ে যাচ্ছে।

 

আবার কখন বসবো-

একই চাদরে

একই আদরে

একই প্রহরে,

পরস্পরের দুটি হাত এক করে।

কবি: সুজন দে