সন্দ্বীপে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহেরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।