নোয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।

আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এছাড়া নোয়াখালীর বিভিন্ন উপজেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।