Home » মেডিএইডার লিমিটেড পেল সেরা মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান সম্মাননা

মেডিএইডার লিমিটেড পেল সেরা মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান সম্মাননা

by দাঊদ আরমান
0 comments 126 views
A+A-
Reset

দেশের মেডিকেল ট্যুরিজম খাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সেরা মেডিকেল ট্যুরিজম প্রতিষ্ঠান সম্মাননা অর্জন করেছে মেডিএইডার লিমিটেড। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরামর্শ ও সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জন করায় প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা প্রদান করা হয়।

গত ২৯ জানুয়ারি বাংলাদেশ মনিটর কর্তৃক ঢাকার একটি হোটেলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মেডিএইডার লিমিটেডের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীমের হাতে সম্মাননাটি তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তথ্য, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কর্মী ওয়াহিদুল আলম, গ্যালাক্সি বাংলাদেশের প্রধান নির্বাহী আহমেদ ইউসুফ ওয়ালিদ, ইস্টার্ন ব্যাংকের হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম এবং বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিবসহ বিভিন্ন খাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, মেডিকেল ট্যুরিজম খাতে পেশাদারিত্ব, সেবার মান এবং রোগীবান্ধব কার্যক্রম বিবেচনায় নিয়ে মেডিএইডার লিমিটেডকে সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিগত সাত বছরে দেশ-বিদেশের প্রায় ১২ হাজার রোগীকে চিকিৎসা পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, যা মেডিকেল ট্যুরিজমে তাদের গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম বলেন,

এই স্বীকৃতি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।

ভবিষ্যতেও রোগীদের জন্য আরও মানসম্মত ও বিশ্বস্ত মেডিকেল ট্যুরিজম সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com