Home » চট্টগ্রামে রেলওয়ের লোহা পাচার, ধামাচাপার অভিযোগ

চট্টগ্রামে রেলওয়ের লোহা পাচার, ধামাচাপার অভিযোগ

0 comments 139 views
A+A-
Reset
চট্টগ্রামে রেলওয়ের লোহা পাচার, ধামাচাপার অভিযোগ

রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী বগি মেরামত কারখানা থেকে ময়লার ট্রাকে করে চোরাই লোহা পাচারের সময় স্থানীয়দের হাতে আটক হওয়া ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ জসিমকে থানায় হস্তান্তরের পর রেলওয়ে কর্তৃপক্ষ চিঠি দিয়ে তাকে মুক্ত করে এনেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ময়লার গাড়িতে করে আনুমানিক ৫০০ কেজি লোহা পাচার করা হচ্ছিল। গেইটে দায়িত্বে ছিলেন হাবিলদার আমিনুল ইসলাম খাঁন, চালক ছিলেন খালাসি রাসেল এবং নিরাপত্তা দায়িত্বে ছিলেন আরএনবি সিপাহি রফিকুল ইসলাম। লোহা ভর্তি ট্রাকটি আমবাগান এলাকার ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ জসিমের দোকানে বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা জসিমকে আটক করে খুলশী থানার পুলিশের হাতে তুলে দেয়।

পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও কারখানার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ উঠে। ঘটনার একদিন পর ওয়ার্কশপের বগি ইনচার্জ মো. মোশাররফ হোসেন থানায় একটি চিঠি দিয়ে দাবি করেন, “ট্রাকে শুধু সামান্য কিছু নাটবল্টু ছিল”—যার ভিত্তিতে খুলশী থানা পুলিশ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মুচলেকা নিয়ে ব্যবসায়ী জসিমকে ছেড়ে দেয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাব হোসেন জানান, “রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ প্রত্যাহার করায় এবং মুচলেকা দেওয়ায় আসামি জসিমকে ছেড়ে দেওয়া হয়।”

এ বিষয়ে কথা বলতে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ওয়ার্কশপের সহকারী কর্মব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com