Home » চট্টগ্রামে ডবলমুরিং থানার অভিযানে ১৮ মাস বয়সী শিশু উদ্ধার

চট্টগ্রামে ডবলমুরিং থানার অভিযানে ১৮ মাস বয়সী শিশু উদ্ধার

৩ অপহরণকারী গ্রেপ্তার

0 comments 163 views
A+A-
Reset
চট্টগ্রামে ডবলমুরিং থানার অভিযানে ১৮ মাস বয়সী শিশু উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা পুলিশের অভিযানে ১৮ মাস বয়সী শিশু আয়াতকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৩ আগস্ট ২০২৫, দুপুর ৩টায়, ডবলমুরিং থানার বেপারীপাড়ার জনৈক আসলাম মিয়ার ভাড়াঘর থেকে শরীফা বেগম (২৩)-এর শিশু কন্যাকে কৌশলে অপহরণ করা হয়। এর পরিকল্পনা করেন শফি উল্লাহ জীবন (৫৪)। তার ছেলে নিশান (২০) শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে শিশুর মা থানায় অভিযোগ করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারা অনুযায়ী মামলা রুজু হয় (মামলা নং-২৩, তারিখ ২৪/০৮/২০২৫)।

পুলিশের অভিযান

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদের নেতৃত্বে এসআই সঞ্জয় শর্মা, এসআই মোশাররফ হোসাইন, এএসআই আব্দুল হাই বাবলু ও এএসআই মনজুর আলম মজুমদারদের সমন্বয়ে একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। ২৪ আগস্ট খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের হাটহাজারীতে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয় মোঃ নিশান (২০), মোঃ শফি উল্লাহ জীবন (৫৪) ও ফারজানা আক্তার রিয়া (১৬)।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত শফি উল্লাহ জীবন বাদীনির স্বামীর ভগ্নিপতি। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমের ডিভোর্স হয়। শফি উল্লাহ জীবন ধারণা করেন, এই ডিভোর্সের সঙ্গে বাদিনীর পরিবার জড়িত। প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করা হয়।

শিশুকে প্রথমে তার ছেলে নিশান অপহরণ করে ছোট বোন ফারজানা রিয়ার সহযোগিতায় সৎ ভাই মোঃ বেলাল উদ্দীন সোহেলের বাসায় লুকিয়ে রাখা হয়।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com