Home » দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

by খবর ২৪ ঘন্টা
0 comments 208 views
A+A-
Reset
দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কনস্যুলেট কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন শ্রম প্রথম সচিব শাহানাজ পারভিন।

কনসাল জেনারেলের বক্তব্য

আলোচনা সভায় কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “৫২-এর ভাষা আন্দোলন ছিল বৈষম্যবিরোধী লড়াই, যেখানে আমরা বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষার অধিকার আদায় করেছি। ঠিক তেমনই, ২০২৪-এ ছাত্র-জনতার আন্দোলন আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। দেশের সব ঐতিহাসিক অর্জনকে যথাযথ সম্মান জানাতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ অধিকার আদায়ের জন্য লড়তে জানে। আমাদের ইতিহাস সাক্ষ্য দেয় যে, ৫২, ৭১ এবং সাম্প্রতিক ২০২৪ সালের লড়াইয়ের মাধ্যমেই আমরা বিজয় অর্জন করেছি।”

দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
🔹 ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন
🔹 যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন
🔹 বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার
🔹 বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব সৈনিক
🔹 বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ
🔹 রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক
🔹 প্রসাসের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ।

এর আগে সকালে কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া, আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসী বাংলাদেশিরা দিনব্যাপী মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com