চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) এর আয়োজনে এবং সিয়োক হেলথকেয়ারের ব্যবস্থাপনায় চীনের গুয়াংজু-তে অবস্থিত JCI স্বীকৃত মডার্ন ক্যান্সার হসপিটালের সাথে “পার্টনার্স মিট” অনুষ্ঠিত হয়েছে গতকাল (১২ অক্টোবর, ২০২৫)।
নগরীর ওয়েল পার্ক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়োক হেলথকেয়ারের স্বত্বাধিকারী ও বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এ্যাসোসিয়েশন (বিএমটিএ) সদস্য এম. এম. মাসুম-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন ক্যান্সার হসপিটাল, গুয়াংজু-এর বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনিক্যাল রিসার্চার ডা. মোহাম্মদ আসাদ নাওয়াজ মেহদি এবং হাসপাতালের মার্কেটিং ও প্রমোশনাল অফিসার এমিলি সাই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমটিএফ এর সদস্য সচিব ও বিএমটিএ সদস্য দাঊদ আরমান। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন ফোরামের আহ্বায়ক ও বিএমটিএ সদস্য মোঃ আব্দুল আলিম।
চীন থেকে আগত বক্তারা তাদের প্রেজেন্টেশনে মডার্ন ক্যান্সার হসপিটালের অত্যাধুনিক ও বিশ্বমানের অনকোলজি প্রযুক্তি, চীনের স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং ১৮ প্রকার উন্নত ক্যান্সার চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা হাসপাতালটির ইন্টারভেনশনাল থেরাপি, ক্রায়োথেরাপি, ন্যানো নাইফ, পার্টিকল ইমপ্লানটেশন এবং মাইক্রোওয়েভ অ্যাবলেশনসহ আরও বহু উন্নত চিকিৎসা প্রযুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সিএমটিএফ এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান, ওমর শরিফ, আলিফ রহমান আখিল, ইফতেখার সাইমন, মোহাম্মদ নুরুল আনোয়ার, জিয়াউল হক, রেশমা সুলতানা, শেখ মোহাম্মদ আফনান, নিলয় বসাক, আহমেদ হাসান মাহমুদ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাঈদ হোসেন এবং বোরহান উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর নিউজ এডিটর জাহিদুল ইসলাম, সাংবাদিক প্রবীর বড়ুয়া, মেডিকেল ট্যুরিজম ব্যক্তিত্ব মোহাম্মদ ইউসুফ, হামিদুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অতিথি ও উপস্থিত সদস্যদের মধ্যে মতবিনিময় এবং স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়।