Home » পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

0 comments 96 views
A+A-
Reset
পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করুন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চিকিৎসকদের প্রতি পরিবর্তনের মানসিকতা নিয়ে স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘সিভিল সার্জন সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে দেশের সকল জেলার সিভিল সার্জনরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস বলেন,

“আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, সেই সীমিত পরিবেশেই যদি আমরা নিজেদের মধ্যে মানসিকতার পরিবর্তন আনতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের স্বাস্থ্যসেবার অন্তত ২৫ শতাংশ উন্নয়ন হবে।”

তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা একটি নতুন মানসিকতা, একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করছি এবং সেই সঙ্গে দেশের স্বাস্থ্যখাতের নতুনভাবে পথচলা শুরু হলো।

May be an image of 5 people, dais, temple and text

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা, মানবিকতা ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, কাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেবাদানকারীদের আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, “জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদার করতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সিভিল সার্জনদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও পরিকাঠামো সহায়তার মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করব।”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com