খাতা কলম

লোহাগাড়া চুনতি উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে অভিভাবক প্রতিনিধি মনোনীত হলেন আনোয়ারুল হক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত অ্যাডহক কমিটিতে আনোয়ারুল হককে অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে অনুমোদন প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিশেষ পরিপত্র (স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১, তারিখ: ১৬ মার্চ ২০২৬) মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী)-এর প্রবিধান ৬৪ অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

​গত ৩১ আগস্ট, ২০২৬ তারিখে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক আদেশে আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবমনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য আনোয়ারুল হক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com