সর্বশেষ

সৌদি আরবের ‘সেইজ হেলথ’ ও বাংলাদেশের ‘মেডিএইডার’-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে দেশটির শীর্ষস্থানীয় হেলথকেয়ার প্রতিষ্ঠান ‘সেইজ হেলথ’ এবং বাংলাদেশের অন্যতম শীর্ষ চিকিৎসা ভ্রমণ সংস্থা ‘মেডিএইডার’ এর মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি (৮ – ১০ সেপ্টেম্বর, ২০২৬) রিয়াদ ফ্রন্ট এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ‘ডব্লিউটিএম স্পটলাইট রিয়াদ ২০২৬’ এর আন্তর্জাতিক মঞ্চে এই চুক্তি সই সম্পন্ন হয়।

চুক্তিপত্রে সেইজ হেলথের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মোহাম্মেদ এ. আলদার এবং মেডিএইডারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির আহমদ তামীম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ প্রধানেরা বাংলাদেশের হেলথকেয়ার সেক্টর ও চিকিৎসা সেবার সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এই চুক্তির ফলে বাংলাদেশ এবং সৌদি আরবের রোগীদের নির্বিঘ্ন, উন্নত ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা গ্রহণের সুবিধা আরও সহজ ও সুগম হবে।

উল্লেখ্য, মেডিএইডার ও সেইজ হেলথ দীর্ঘদিন ধরে দুই দেশের রোগীদের সুবিধার্থে আন্তর্জাতিক চিকিৎসা যাত্রা সহজীকরণ, সঠিক হাসপাতাল নির্বাচন এবং ভিসা ও ভ্রমণ সংক্রান্ত সেবা দিয়ে সুনামের সাথে কাজ করে আসছে। এই নতুন চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক স্বাস্থ্য খাত আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com