রাজনীতি

এবি পার্টির কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক হলেন শাব্বির আহমেদ তামীম

‘আমার বাংলাদেশ’ (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটিতে সহকারী অর্থ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা ও সাবেক ব্যাংকার শাব্বির আহমেদ তামীম। আজ শনিবার (১০ অক্টোবর, ২০২৬) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এক বিশেষ বার্তায় শাব্বির আহমেদ তামীমকে নতুন এই দায়িত্বে অভিবাদন জানিয়েছেন এবং দলের সার্বিক অগ্রগতি ও রাজনৈতিক লক্ষ্য অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নবমনোনীত এই রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের মেডিকেল ট্যুরিজম খাতের অন্যতম শীর্ষ ও সফল একজন উদ্যোক্তা। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল ভ্যাল্যু ট্রাভেল কনসালটেন্সি প্রতিষ্ঠান ‘মেডিএইডার’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষ পরিচালনায় প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছে।

রাজনৈতিক ক্ষেত্রেও ক্লিন ইমেজের জন্য সুখ্যাতি আছে শাব্বির আহমেদ তামীমের। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসন থেকে তিনি দলীয় মনোনয়ন লাভ করে নির্বাচনী প্রচারণায় দারুণ সাড়া ফেলেছিলেন।

কেন্দ্রীয় কমিটিতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর শাব্বির আহমেদ তামীম এবি পার্টির চেয়ারম্যানসহ শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং দেশের জনকল্যাণ ও দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com