বিনোদন

নিজের বিয়ে নিয়ে যা বললেন হানিয়া আমির

পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমিরের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রীর একজন হিসেবে বিবেচনা করা হয় হানিয়া আমিরকে। বাংলাদেশেও তার ভক্তের সংখ্যা কম না। অভিনেত্রীকে নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। অনেকে জানতে চান তার বিয়ের খবরাখবর। এবার সে প্রশ্নের জবাব দিলেন হানিয়া।

সম্প্রতি কানাডায় আছেন হানিয়া। সেখানে টরন্টোতে ভক্তদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অভিনেত্রীকে বিয়ে সম্পর্কে প্রশ্ন করতেই জবাব দেন, ‘এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি সাধারণ নারী, যখনই আমি বিয়ে করি না কেন, ঘোষণা দিয়েই বিয়ে করব।’

এ অনুষ্ঠানে পেশাগতজীবনের বাইরে ব্যক্তিগতজীবন নিয়ে আরো নানা প্রশ্নের উত্তর দেন এই তারকা।

হানিয়ার জনপ্রিয়তা উপমহাদেশজুড়ে। ‘কাভি মে কাভি তুম’সহ বেশ কয়েকটি পাকিস্তানি ড্রামাতে অভিনয়ের সুবাদে এই জনপ্রিয়তা তার। সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন মিলিয়ন মিলিয়ন নেটিজেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com