Home » হালদা নদীতে গভীর রাতে অভিযানে ৫ হাজার মিটার ঘেরাজাল জব্দ

হালদা নদীতে গভীর রাতে অভিযানে ৫ হাজার মিটার ঘেরাজাল জব্দ

by খবর ২৪ ঘন্টা
0 comments 156 views
A+A-
Reset

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে ৫হাজার মিটার অবৈধ ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

বুধবার সকালে ইউএনও এবিএম মশিউজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত হালদা নদীর হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন, উত্তর মার্দাশা ইউনিয়নের বিভিন্ন স্থান ও রাউজান উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে অবৈধভাবে ঘেরাজাল বসিয়ে মাছ শিকার করার সময় ১০টি জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৫ হাজার মিটার।

ইউএনও মশিউজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে হালদা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে অবৈধভাবে ঘেরাজাল বসিয়ে মা মাছ শিকার করার সময় এসব জাল উদ্ধার করা হয়। এসময় জালের মালিকরা পালিয়ে যায়। হালদা নদীর মা মাছ রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে আইডিএফ কর্মকর্তা, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদায় ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সহযোগিতা করেন বলে তিনি জানান।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com