অপরাধ

আমাদের অপরাধটা কি?

চকবাজারে বাণিজ্যিক পোস্টারের দৌরাত্ম্য

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা থেকে কয়েকশো মিটার দূরে, শাহেনশাহ মার্কেটের ঠিক বিপরীত পাশের একটি ব্যক্তিমালিকানাধীন জায়গায় গিয়ে দাঁড়ালে চোখে পড়ে এক চরম নাগরিক ভোগান্তির চিত্র। জায়গার মালিক নিজের ব্যক্তিগত সীমানা রক্ষা করতে যে টিনের বাউন্ডারি (বেড়া) দিয়েছেন, তা এখন আর চেনার উপায় নেই। পুরো টিনজুড়ে বিভিন্ন কোচিং সেন্টার, প্রাইভেট শিক্ষক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশ্রী ও কুরুচিপূর্ণ বিজ্ঞাপনী পোস্টারের ছেয়ে গেছে।

​স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন রাতের আঁধারে কিংবা সুযোগ বুঝে একশ্রেণীর অসাধু প্রচারকর্মী এসে এসব অননুমোদিত পোস্টার সাঁটিয়ে দিয়ে যায়। এতে একদিকে যেমন দৃষ্টিনন্দন এলাকাটি সৌন্দর্য হারাচ্ছে, অন্যদিকে ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও নোংরা হচ্ছে।

​নগরবাসীর অভিযোগ, চকবাজারের মতো ব্যস্ত ও জনগুরুত্বপূর্ণ এলাকায় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এভাবে দেয়াল ও সীমানাপ্রাচীর দখল করে বিশ্রীভাবে পোস্টারিং করার বিরুদ্ধে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চকবাজার থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী ও স্থানীয়রা অবিলম্বে এসব অবৈধ পোস্টার অপসারণ এবং জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com