চট্টগ্রাম

চট্টগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষকদলের সার, বীজ ও কীটনাশক বিতরণ

চট্টগ্রামের সংসদীয় আসন-১১ এর বন্দর, পতেঙ্গা, এবং ইপিজেড থানায় কৃষকদলের উদ্যোগে আজ প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। সভাপতিত্ব করেন বন্দর থানা কৃষকদলের সভাপতি রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপিজেড থানা কৃষকদল আহ্বায়ক মো. রনি এবং পতেঙ্গা থানা কৃষকদল আহ্বায়ক মো. নাসির।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই উদ্যোগ প্রান্তিক কৃষকদের উৎপাদন বাড়াতে এবং কৃষিখাতে তাদের অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com