চট্টগ্রাম

চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালের পার্টনারস মিট প্রোগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামে মেডিকেল ভ্যালু ট্রাভেল প্রফেশনালদের সাথে আজ (রবিবার) একটি পার্টনারস মিট প্রোগ্রামের আয়োজন করেছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানটি আয়োজিত হয়। চট্টগ্রামের রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কীভাবে উন্নতি আনা যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এই প্রোগ্রামে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারকেয়ারের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ভিনোদ সিং, চিফ অপারেটিং অফিসার সামির সিং, কর্পোরেট মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্টের এজিএম রাম প্রসাদ সুশীল সহ অন্যান্য সিনিয়র ব্যক্তিত্বরা।

এছাড়া, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল আলিম রাজু (সেক্রেটারি – ওয়েলফেয়ার) এবং দাঊদ আরমান (প্রেস সেক্রেটারি)।

উল্লেখ্য, এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের প্রথম Joint Commission International (JCI) স্বীকৃত হাসপাতাল, যা আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com