Home » চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

by খবর ২৪ ঘন্টা
0 comments 163 views
A+A-
Reset
চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেপ্তার

নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি এবং হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

ঘটনার পটভূমি

গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ভিকটিম কাজী মো. সোহেলসহ অনেকে অংশগ্রহণ করেন। সোহেল আন্দোলনকারীদের জন্য খাবার পানি সরবরাহ করছিলেন।

কর্মসূচি চলাকালে সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়। এ ছাড়া হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি দিয়ে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

ভিকটিম কাজী মো. সোহেল পালাতে গিয়ে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে বারেক এবং তার সহযোগীরা তাকে গুলি করলে তিনি গুরুতর আহত হন।

মামলা দায়ের

এ ঘটনায় সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার অভিযান

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আব্দুল বারেককে দিদার মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com