রাজনীতি

সচিবালয়ে অগ্নিনির্বাপণে নিহত নয়নের পরিবারের পাশে তারেক রহমান

ঢাকার বাংলাদেশ সচিবালয়ে অগ্নিনির্বাপণের সময় ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়নের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামে নিহত নয়নের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা নয়নের পরিবারের কাছে তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দেন।

সাক্ষাৎকালে বিএনপির রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকুসহ মিঠাপুকুর উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের আগে প্রতিনিধি দলটি নয়নের কবর জিয়ারত করেন। এ সময় নয়নের পিতা আখতারুজ্জামান তারেক রহমান এবং বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নয়নের আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির নেতারা।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com