Home » কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার প্রস্তাব

বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

0 comments 238 views
A+A-
Reset

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেছেন, কানাডার জনগণের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হতে চায়।

ট্রাম্পের বক্তব্য

ট্রাম্প বলেন, কানাডার অর্থনীতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রকে বিশাল বাণিজ্য ঘাটতি ও ভর্তুকির বোঝা বহন করতে হয়। তার মতে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এসব বিষয় জানতেন বলেই পদত্যাগ করেছেন।

As Trudeau resigns, Trump doubles down on Canada becoming 51st state -  National | Globalnews.ca

ফ্লোরিডার মার-আ-লাগোয় এক নৈশভোজে ট্রুডোর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ট্রাম্প তাকে বিদ্রুপ করে ‘কানাডার গভর্নর’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘‘কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হলে শুল্কমুক্ত বাণিজ্য, কম কর এবং রুশ-চীনা হুমকি থেকে নিরাপত্তা নিশ্চিত হবে।’’

রাজনৈতিক প্রতিক্রিয়া

ট্রাম্পের এই মন্তব্য কানাডার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ মন্তব্য কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। বিশেষ করে, ট্রাম্পের কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com