Home » ইন্দোনেশিয়ায় মাউন্ট ইবু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ায় মাউন্ট ইবু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

সর্বোচ্চ সতর্কতা জারি

by খবর ২৪ ঘন্টা
0 comments 173 views
A+A-
Reset

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের দুর্গম হালমাহেরা দ্বীপে মাউন্ট ইবু আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। গত বুধবার এই অগ্ন্যুৎপাতের ফলে প্রায় চার কিলোমিটার ওপরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশের কয়েকশো গ্রামবাসীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সর্বোচ্চ সতর্কতা

ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি অগ্ন্যুৎপাতের পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। আগ্নেয়গিরির আশপাশের ৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ৫১৭ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। বাকিদের সরিয়ে নেওয়ার কাজ এখনো চলমান।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইরফান ইদ্রুস বলেন,

“স্থানান্তর প্রক্রিয়া বুধবার সন্ধ্যায় শুরু হলেও প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার কারণে কাজ ব্যাহত হয়েছে।”

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com