রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহচর ভিয়াচেস্লাভ ভোলোদিন হঠাৎ ভারত সফরে যাচ্ছেন। রোববার তিনি নিজেই জানিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তিনি নয়াদিল্লীর উদ্দেশে রওনা দিয়েছেন।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ভোলোদিন বলেন, “আমরা রাতের মধ্যে নয়াদিল্লীতে পৌঁছাবো এবং আগামীকাল গুরুত্বপূর্ণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, ভারত একটি কৌশলগত অংশীদার, যার সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের আস্থা ও পারস্পরিক লাভজনক সম্পর্ক রয়েছে। সব ক্ষেত্রেই সহযোগিতা বাড়ানো জরুরি।
রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পর, ভারত পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন অবস্থান গ্রহণ করেছে এবং নিরপেক্ষ নীতি অনুসরণ করছে। এই সফরের ফলে ভারত-রাশিয়া সম্পর্ক আরও গভীর হতে পারে এবং নতুন অর্থনৈতিক বা কৌশলগত চুক্তির সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ভোলোদিনের সফর রাশিয়া ও ভারতের মধ্যে রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সহায়ক হতে পারে, বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।