Home » যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হলেন তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হলেন তুলসী গ্যাবার্ড

0 comments 201 views
A+A-
Reset
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হলেন তুলসী গ্যাবার্ড

ডেমোক্র্যাটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেছে মার্কিন সিনেট। গোয়েন্দা বিষয়ে তুলসীর অভিজ্ঞতা কম থাকলেও, সিনেটে ৫২-৪৮ ভোটে তার মনোনয়ন চূড়ান্ত হয়।

তুলসী গ্যাবার্ড এখন যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার কাজ তদারকি করবেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা বিষয়ে পরামর্শ দেবেন। তার পক্ষে ভোট দেওয়া ৫২ জন সিনেটর সবাই রিপাবলিকান পার্টির সদস্য। তবে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল এই মনোনয়নের বিরোধিতা করেছেন।

বিশ্লেষকদের মতে, তুলসীর এই নিয়োগ ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় জয়। কারণ, ট্রাম্প প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে তার মনোনীত ব্যক্তিদের দ্রুত অনুমোদন নিশ্চিত করতে চাইছিলেন।

৪৩ বছর বয়সী গ্যাবার্ডের অভিজ্ঞতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। তিনি কখনো কোনো গোয়েন্দা সংস্থায় কাজ করেননি বা গোয়েন্দা সংক্রান্ত কোনো কমিটিতেও ছিলেন না। জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার পর তৈরি করা হয়। এটি মার্কিন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা পদ।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ এমিলি হার্ডিং বলেন, জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে গ্যাবার্ডের মনোনয়ন বড় সিদ্ধান্ত। তিনি সব গোপন নথিতে প্রবেশাধিকার পাবেন এবং মার্কিন প্রেসিডেন্টের প্রধান গোয়েন্দা পরামর্শক হবেন।

তুলসী গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে বিতর্কের মধ্যে রয়েছে তার রাশিয়া ও সিরিয়ার প্রতি সহানুভূতি। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থক বলে সমালোচিত হয়েছেন এবং ২০১৭ সালে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে দেখা করেছিলেন।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com