Home » দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

0 comments 337 views
A+A-
Reset
দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

সরকার দেশের ৪১টি জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ গত ২ মার্চ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করে।

প্রথম প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন বদলি বা পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে, আর দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯টি জেলার সিভিল সার্জনের নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা ও মাদারীপুর জেলার নতুন সিভিল সার্জনরা ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

অপর প্রজ্ঞাপনে বরিশাল, কুষ্টিয়া, গাজীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী ও মানিকগঞ্জ জেলায় নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জনদের ৯ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১০ মার্চ থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।

সূত্র: বাসস

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com