বেপজায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: অষ্টম শ্রেণি পাসেই আবেদনের সুযোগ
পদসংখ্যা ৭
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) রাজস্ব খাতভুক্ত নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে মোট ৬টি ক্যাটাগরির পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে যোগ্য প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম ও শূন্য পদসমূহ:
বেপজা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মীরসরাই, চট্টগ্রাম’ প্রকল্পের মেডিকেল সেন্টারের জন্য ৬টি ভিন্ন পদে মোট ৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)
-
কর্মস্থল: মীরসরাই, চট্টগ্রাম
-
আবেদন শুরু: ২৯ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ৯:০০ টা)
-
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ (বিকেল ৪:০০ টা)
-
আবেদন পদ্ধতি: অফলাইন (কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগের মাধ্যমে)
-
চাকরির ধরন: অস্থায়ী
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়ই আবেদন করতে পারবেন, তবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে)।
-
বয়সসীমা: ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন পাঠানোর নিয়ম ও ঠিকানা:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম অনুযায়ী আবেদনপত্র প্রস্তুত করে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ১৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টার মধ্যে পৌঁছাতে হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদনপত্র প্রেরণের ঠিকানা:
সদস্য সচিব, বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, মীরসরাই, চট্টগ্রাম।
আবেদন ফি ও পে-অর্ডার:
আবেদনকারীকে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড’ এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে পদ অনুযায়ী নিম্নোক্ত মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে এবং টাকা জমার মূল রশিদ অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে:
-
১ থেকে ৩ নং পদ: ২০০ টাকা
-
৪ নং পদ: ১৫০ টাকা
-
৫ থেকে ৬ নং পদ: ১০০ টাকা
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।