Home » চট্টগ্রামে মোবাইল কোর্ট পরিচালনা

চট্টগ্রামে মোবাইল কোর্ট পরিচালনা

নিত্য পণ্যের বাজার তদারকি

0 comments 211 views
A+A-
Reset
চট্টগ্রামে মোবাইল কোর্ট পরিচালনা, নিত্য পণ্যের বাজার তদারকি

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিত্য পণ্যের বাজার তদারকির জন্য জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেছে। আজ ০৬ মার্চ ২০২৫ তারিখে কাজীর দেউরি কাঁচা বাজারে রমজান মাসে চলমান বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন নিত্য পণ্যের বাজার পরিদর্শন করা হয়। বাজারে পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা এবং মূল্য তালিকা হালনাগাদ না থাকার কারণে কৃষি বিপণন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৩টি মামলায় মোট ১১,০০০/- টাকা জরিমানা করা হয়।

May be an image of 4 people and text

এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা এবং মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এদিকে, বাকলিয়া কালামিয়া বাজারে সহকারী কমিশনার (ভূমি), সদর সার্কেল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম অভিযান পরিচালনা করেন। এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৫টি মামলায় মোট ৪,৫০০/- টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আতুরার ডিপু বাজারে সহকারী কমিশনার (ভূমি), চাঁদগাও এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান অভিযান পরিচালনা করেন। ওজন ও পরিমাণ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের অপরাধে একটি মামলায় একজনকে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

May be an image of 6 people and fruit

এছাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com