সৌদি আরবে অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের মধ্যে প্রায় ২৪ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে ২৩,৮৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে—
- ১৬,৬৪৪ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন।
- ৩,৮৯৬ জন অবৈধভাবে সীমান্ত পার হয়েছেন।
- ৩,৩২৫ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ১,৪৩২ জন আটক হয়েছেন, যাদের ৬৭% ইথিওপিয়ান, ২৯% ইয়েমেনি, এবং ৪% অন্যান্য দেশের নাগরিক।
- ৯৭ জনকে সৌদি আরব থেকে অন্য দেশে পালানোর সময় ধরা হয়েছে।
- ১৩ জন পরিবহন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
অবৈধ অভিবাসীদের প্রবেশে সহযোগিতা, পরিবহন বা আশ্রয় দিলে ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া, দোষী সাব্যস্ত হলে তাদের সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।