আন্তর্জাতিক

ইসরাইলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের

ইসরাইলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১৮ জুন) আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে।

Ultra-Orthodox Jewish men

ইসরাইলের তেল আবিবে ইরানের হামলা (ছবি: John Wessels/AFP)

আইআরজিসির ভাষ্যমতে, ‘আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে, আমরা অধিকৃত অঞ্চলের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরাইলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত।’

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায়। যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা, তা দেশটির সংবাদ প্রকাশে সেন্সরশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি।

Photos of the escalating Israel-Iran conflict

ইরানের একতি তেলের রিফাইনারিতে ইসরাইলের হামলা (ছবি: Abedin Taherkenareh/EPA)

এই বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্ত আত্মসমর্পণ করা।’

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com