Home » ওটিটিতে অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী বাণী কাপুরের

ওটিটিতে অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী বাণী কাপুরের

নেটফ্লিক্সে ২৫ জুলাই থেকে স্ট্রিম হবে ‘মান্ডালা মার্ডারস’

0 comments 196 views
A+A-
Reset
ওটিটিতে অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী বাণী কাপুরের

ওটিটিতে অভিষেক হচ্ছে বলিউড অভিনেত্রী বাণী কাপুরের। নেটফ্লিক্সে ২৫ জুলাই থেকে স্ট্রিম হতে যাওয়া পুরাণনির্ভর থ্রিলার সিরিজ ‘মান্ডালা মার্ডারস’ দিয়ে রহস্য–রোমাঞ্চ জগতে প্রবেশ করছেন তিনি। গত সপ্তাহে মুম্বাইয়ের বান্দ্রার পাইওনিয়ার হাউসে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বাণী ছাড়াও উপস্থিত ছিলেন সিরিজের অন্যান্য অভিনেতা ও নির্মাতারা।

সিরিজে বাণী কাপুর একজন দৃঢ়চেতা পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন, যিনি একের পর এক রহস্যজনক খুনের তদন্তে নামে। এই চরিত্রের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন বাণী। তিনি বলেন, “এত গভীরতা ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে আগে কখনও দেখিনি। এটা শুধু একটি থ্রিলার নয়, এটা একজন নারীর ভেতরের জার্নি।”

May be an image of 1 person, smiling and jewelry

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষাক্ত অভিজ্ঞতা

অনুষ্ঠানে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতা তুলে ধরেন বাণী। তাঁর অভিনীত ছবি ‘আবির গুলাল’—যেখানে তাঁর বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, সেই ছবি সেন্সর জটিলতায় মুক্তি পায়নি। বিশেষ করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকার ছবিটির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করে। ফলস্বরূপ, সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রল, কটূক্তি ও বিদ্রূপের মুখোমুখি হন বাণী।

এই প্রসঙ্গে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ার পরিবেশ সত্যিই বিষাক্ত হয়ে উঠেছে। আমি চাই মানুষ যেন একটু কম ঘৃণা করে, একটু বেশি ভালোবাসে। আমরা যেন মানুষের প্রতি দয়ালু হই। অপমান, বিদ্বেষ, এগুলো একসময় ঘুরে নিজের কাছেই ফিরে আসে।”

No photo description available.

গোপী পুথরানের সঙ্গে কাজ অভিজ্ঞতা ‘মাস্টারক্লাস’

‘মান্ডালা মার্ডারস’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন গোপী পুথরানমানন রাওয়াত। বাণীর ভাষায়, “গোপী স্যারের সঙ্গে কাজ করাটা একেকটি মাস্টারক্লাসের মতো। তিনি চরিত্রে যে আবেগ ও বাস্তবতা আনেন, তা অন্য কেউ পারে না। তিনি আমাদের স্বাধীনতা দেন চরিত্র নিয়ে নতুন কিছু ভাবার। এটা একজন শিল্পীর জন্য দারুণ প্রাপ্তি।”

এই সিরিজে বাণী ছাড়াও অভিনয় করেছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাওকর এবং বৈভব রাজগুপ্ত। সিরিজটি প্রযোজনা করেছে যশরাজ এন্টারটেইনমেন্ট

No photo description available.

নারী কেন্দ্রিক থ্রিলারে বাণীর নতুন যাত্রা

সিরিজ নিয়ে আশাবাদী বাণী বলেন, “এটা শুধু একটি রহস্যগল্প নয়। নারী চরিত্রগুলো তাদের সীমা ছাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে। আমি গর্বিত যে এমন একটি সিরিজের অংশ হতে পেরেছি।”

নেটফ্লিক্সে ২৫ জুলাই থেকে স্ট্রিম হবে বহুল প্রতীক্ষিত এই সিরিজ ‘মান্ডালা মার্ডারস’।

You may also like

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com