Home » চট্টগ্রামে সসাসের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে সসাসের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

0 comments 192 views
A+A-
Reset
চট্টগ্রামে সসাসের দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের মেহেদীবাগে সাদার্ন পলিটেকনিক অডিটোরিয়ামে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৯ অক্টোবর, ২০২৫) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য ও এইচআরডি সম্পাদক তানবীর আহমাদ শিবলী। এছাড়া উপস্থিত ছিলেন সসাসের সাবেক আবৃত্তি সম্পাদক শাফায়াত হোসাইন এবং সাবেক নাট্য সম্পাদক মাহমুদুল হাসান

কর্মশালায় সংগীত বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট সাংস্কৃতিক বোদ্ধা অধ্যক্ষ চৌধুরী আব্দুল হালিম এবং আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ে ক্লাস নেন বিশিষ্ট আবৃত্তিকার আহসান হাবিব খান

দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক, পরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও শিল্পীবৃন্দ।

কর্মশালাটি পরিচালনা করেন পাঞ্জেরীর পরিচালক আশফাক খালেদপারাবারের পরিচালক এরফানুল হক

অংশগ্রহণকারীরা এই কর্মশালা থেকে সাংস্কৃতিক কার্যক্রমে মূল্যবান দিকনির্দেশনা ও অনুপ্রেরণা লাভ করেন বলে জানান আয়োজকরা।

You may also like

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: গুলজার টাওয়ার (২য় তলা), চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com