চট্টগ্রাম

চকবাজারে স্বেচ্ছাসেবক দলের ক, খ ও গ ইউনিটের কর্মী সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৬নং চকবাজার ওয়ার্ডের আওতাধীন ক, খ ও গ ইউনিটের কর্মী সভা আজ কাপাসগোলায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিন। প্রধান বক্তা ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুতুবউদ্দীন নয়ন এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন।

সভার সভাপতিত্ব করেন ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন, আর অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আমির মাহমুদ খসরু রাজু।

সভায় আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল সুমন, সদস্য মো. সাইফুল ইসলাম মিয়া এবং বাগমনিরাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাখাওয়াত হোসেন রিমনসহ থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

বক্তারা নবগঠিত ইউনিট কমিটির নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে দেশের সেবায় নিজেদের সর্বোচ্চ নিবেদন ও ত্যাগ স্বীকারের আহ্বান জানান।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com